স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

উইকেট নেওয়ার পর রাবেয়ার উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট নেওয়ার পর রাবেয়ার উল্লাস। ছবি : সংগৃহীত

কলম্বোয় নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে একজোট হয়ে দারুণ বোলিং উপহার দিল বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তান ব্যাটিং লাইনআপকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়ে টাইগ্রেসরা জানিয়ে দিল—এই টুর্নামেন্টে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শুরুতেই ধাক্কা, মাঝপথে ধস আর শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট—সব মিলিয়ে ফাতিমা সানার দলের ইনিংস থেমে যায় মাত্র ৩৮.৩ ওভারে।

পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সেটিই হয়ে ওঠে বুমেরাং। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের গতি ও সুইংয়ে কাবু হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওমাইমা সোহেল ও সিদরা আমিন। স্কোরবোর্ডে তখন মাত্র ২ রান।

সেখান থেকে সামলে নিতে চেষ্টা করেছিলেন মুনেবা আলি ও রামিন শামিম। তাদের সতর্ক ব্যাটে আসে ৪২ রানের জুটি। কিন্তু দ্রুত দু’জনকেই হারিয়ে আবারও ধস নামে পাকিস্তান শিবিরে। ১৩.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৪৭/৪।

দলীয় সর্বোচ্চ ২৩ রান আসে রামিনের ব্যাট থেকে (৩৯ বলে, ২ চার)। মুনেবা করেন ১৭। এরপর আলিয়া রিয়াজ (১৩), সিদরা নওয়াজ (১৫) ও ফাতিমা সানা (২২) ছোট ছোট ইনিংস খেললেও তা যথেষ্ট হয়নি। শেষদিকে ডায়ানা বেগ ১৬ রানের ক্যামিও খেললেও দলীয় সংগ্রহ থামে ১২৯ রানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। মারুফা ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট ভাগ করে নেন রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বল হাতে এমন নিয়ন্ত্রিত পারফরম্যান্সে বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর। এখন দেখার বিষয়, রান তাড়ায় ব্যাটাররাও কি একই ছন্দে জ্বলে উঠতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X