স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন মারুফা। ‍ছবি : সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন মারুফা। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন পেসার মারুফা আক্তার। শুরুতেই জোড়া আঘাত করে পাকিস্তানকে চাপে ফেলেন তাতে। আর তাতেই বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের জয়ের দিন ম্যাচসেরা পুরস্কার জিতেছেন মারুফা। ম্যাচশেষে জানান, সূরা পড়ে তার জন্য দোয়া করেছেন মা।

সংবাদ সম্মেলনে মারুফা আক্তার বলেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি ম্যাচের আগে সুরা পড়েন সবসময় এবং আমার জন্য দোয়া করেন। বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না।’

নিজের বোলিং নিয়ে মারুফা বলেন, ‘আসলে শুরুতে চেয়েছি উইকেট টু উইকেট বল করতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।’

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করে ১১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে ম্যাচের নায়িকা ছিলেন বাঁহাতি ওপেনার রুবিয়া হায়দার। শুরু থেকে শেষ পর্যন্ত ধীরস্থির ব্যাটিং করে অপরাজিত ৫৪ রান করেছেন তিনি। ৭৭ বলে তার এই ইনিংসে ছিলো ৮টি চার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩) এবং তরুণ ব্যাটার সোবহানা মোস্তারী (২৪) রুবিয়ার দারুণ সঙ্গী হয়েছেন। বিশেষ করে নিগারের সঙ্গে ৬২ রানের জুটি কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভয়াবহভাবে ব্যুমেরাং হয়। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান হারায় দুই উইকেট। বাংলাদেশি তরুণ পেসার মারুফা আক্তার একে একে সাজঘরে ফেরান সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১০

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১২

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৩

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৪

আজকে স্বর্ণের বাজারদর

১৫

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৬

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৭

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৮

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৯

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

২০
X