স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাল্টে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

অক্টোবর মাসেই দেখা হবে দুই দলের। ছবি : সংগৃহীত
অক্টোবর মাসেই দেখা হবে দুই দলের। ছবি : সংগৃহীত

ওয়ানডে দিয়ে শুরু, টি-টোয়েন্টিতে সমাপ্তি—আগামী মাসে ঢাকায় বসছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আসর। তবে সূচিতে এসেছে সামান্য পরিবর্তন, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে।

আগামী ১৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নামবে দুই দল। পরের দুটি ওয়ানডেও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

এরপর সিরিজ গড়াবে চট্টগ্রামে। নতুন সূচি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আসন্ন সিরিজটিকে ঘিরে বাড়তি গুরুত্ব দুই দলের কাছেই। কারণ ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজকে শেষ মুহূর্তের প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের সাম্প্রতিক ক্যারিবিয়ান সফরের স্মৃতিও সতেজ। ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যদিও ওয়ানডে সিরিজে উল্টো ধাক্কা খেতে হয়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশ্য শেষ হয়েছিল ১-১ সমতায়।

তাই এবার ঘরের মাঠে সিরিজটি হয়ে উঠতে পারে প্রতিশোধ ও প্রমাণের লড়াই—যেখানে আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে উভয় দলই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X