মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল নিলামে স্থানীয় খেলোয়াড় তালিকা নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

বিপিএল সিজন ১২–এর নিলামকে সামনে রেখে স্থানীয় খেলোয়াড়দের তালিকায় কিছু ক্রিকেটারের নাম না থাকা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার (২৯ নভেম্বর) এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করে বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির হাতে পৌঁছেছে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন। সেই প্রতিবেদনের পর সম্ভাব্য দুর্নীতি-সংশ্লিষ্ট সব বিষয় বোর্ডের সদ্য গঠিত ইনটেগ্রিটি ইউনিটে পাঠানো হয়েছে। ইউনিটটি পরিচালিত হচ্ছে স্বাধীন চেয়ার অ্যালেক্স মার্শালের তত্ত্বাবধানে এবং এটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করছে।

বিসিবি জানিয়েছে, দুর্নীতির অভিযোগকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেজন্য বিপিএল ১২-এর প্রস্তুতির অংশ হিসেবে ইনটেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারের পরামর্শ অনুযায়ী কয়েকজন ব্যক্তিকে, যাদের মধ্যে কিছু ক্রিকেটারও আছেন, এবারের আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

গভর্নিং কাউন্সিলের ব্যাখ্যা অনুযায়ী, এটি শুধুমাত্র বিপিএলকে কেন্দ্র করে নেওয়া একটি সতর্কতামূলক পদক্ষেপ—যা তদন্ত প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করা এবং টুর্নামেন্টের সুনাম রক্ষা করার উদ্দেশ্যে। এই সিদ্ধান্ত বিসিবির অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিগত কোনো বিষয়ে মন্তব্য করা এখনই যথোপযুক্ত নয়, কারণ ইনটেগ্রিটি ইউনিট এখনও স্বাধীনভাবে পর্যালোচনা ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেন একটি পরিচ্ছন্ন ও স্বচ্ছ টুর্নামেন্ট উপভোগ করতে পারে—এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X