স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রামে লিটন-তামিম!

বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

ভারতে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে টাইগার একাদশ থেকে বিশ্রামে থাকতে পারেন দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

সোমবার (২ অক্টোবর) আসামের গুয়াহাটিতে গা গরমের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। পেশিতে টান পড়ার কারণে এ ম্যাচে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

গুয়াহাটিতে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির চোখ রাঙানি থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়ার পূবার্ভাস। সংস্থাটি জানিয়েছে, এদিন গুয়াহাটিতে বৃষ্টির শঙ্কা রয়েছে। এমনকি প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতে পারে। তবে টিম ম্যানেজমেন্টের সামনে বৃষ্টি নয় বরং সেখানকার গরম। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া ফিফটি করা লিটন ও তামিমকে ইংলিশদের বিপক্ষে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্টের। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় গরমের কারণে শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যায় দুই ওপেনারের। এ কারণে খেলার মধ্যে পেশিতে টান পড়েছিল লিটন-তামিমের। মূলত আফগানিস্তানের বিপক্ষে ইনজুরিমুক্ত স্কোয়াড রাখতে ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে না সাকিব ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন বলে জানিয়েছে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি আরও জানান, আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X