স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাফ সেঞ্চুরির পর ড্রেসিংরুমে গিল

শুভমান গিল। ছবি: সংগৃহীত
শুভমান গিল। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লড়ছে স্বাগতিক ভারত ও আগের বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে এই বিশ্বকাপে ভারতকে আক্রমণাত্মক শুরু এনে দেওয়া দুই ওপেনার রোহিত ও শুভমান আজও হতাশ করেননি ভারতীয় ভক্তদের। আক্রমণাত্মক শুরু এনে দেওয়ার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ফিরে গেলেও ঠিকই নিজের অর্ধশতক তুলে নিয়েছেন ওয়ানডের এক নম্বর ব্যাটার শুভমান গিল। তবে ফিফটির পর মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে মারকুটে এই ওপেনারের।

ভারতীয় ইনিংসের ২৩তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তিতে পড়তে দেখা যায় তাকে। শুভমান গিল এরপর উঠেই গেলেন। হেঁটেই মাঠ ছেড়েছেন, ক্র্যাম্প নাকি হ্যামস্ট্রিংয়ের চোট জাতীয় কিছু, সেটি বোঝা যায়নি। তবে আপাতত তাকে মাঠ ছাড়তেই হচ্ছে। ৬৫ বলে ৭৯ রান করে আপাতত থেমেছেন গিল। কোহলির সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন শ্রেয়াস আইয়ার।

অবশ্য গিল যাওয়ার পরও ভারতের রান তোলায় ভাটা পড়েনি। দ্রুত গতিতেই মুম্বাইয়ে রান তুলছে মেন ইন ব্লুরা। এরমধ্যেই নকআউটপর্বে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এই ফিফটির মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ফিফটির মালিকও হয়ে গেলেন ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

ম্যাচের ২৯ ওভার শেষে ভারতের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২০৩ রান। কোহলি ৫৭ ও আইয়ার ১৬ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X