স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কোহলিকে অভিনন্দন জানিয়ে শচীনের আবেগঘন বার্তা

বিরাট কোহলি (বাঁয়ে) ও শচীন টেন্ডুলকার । ছবি : সংগৃহীত
বিরাট কোহলি (বাঁয়ে) ও শচীন টেন্ডুলকার । ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ‘পঞ্চাশতম’ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। এই অনবদ্য শতকের সাহায্যে টপকে গেছেন স্বদেশী সাবেক বিশ্বকাপজয়ী তারকা শচীন টেন্ডুলকারকে। তবে নিজের রেকর্ড ভাঙার সময়ে গ্যালারিতে উপস্থিত ‘ক্রিকেট ঈশ্বর’ উঠে দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানান কোহলিকে। এমনকি ফেসবুকের এক পোস্টেও আবেগঘন মন্তব্য করেছেন টেন্ডুলকার।

নিজের দেশের কিংবদন্তি টেন্ডুলকারের রেকর্ড ভাঙার জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিলেন কোহলি। সেই সঙ্গে শচীনের ঘরের মাঠে খেললেন ১১৭ রানের অবিস্মরণীয় এক ইনিংস। আর তাতেই ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক বনে গেলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকে টপকে গেলেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরাটকে অভিনন্দন জানিয়ে শচীন লিখেছেন, ‘তোমাকে (বিরাট কোহলি) যখন আমি প্রথমবার ভারতের ড্রেসিংরুমে দেখেছিলাম, সেদিন অন্যান্য সতীর্থরা মজা করে তোমাকে আমার পা ছুঁতে বাধ্য করেছিল। সত্যিই আমি সেদিন হাসি থামাতে পারিনি। তবে খুব দ্রুতই একাগ্রতা আর দক্ষতা দিয়ে তুমি আমার হৃদয় ছুঁয়েছো। আমি খুবই খুশি যে, সেদিনের তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।’

মাস্টার ব্লাস্টার আরও লিখেছেন, ‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এরচেয়ে ভালো কিছু আর হতে পারে না। অন্য কিছুতে আমি খুশি হতে পারতাম না এবং সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো সবচেয়ে বড় আসরে। আমার ঘরের মাঠে এমন কিছু করেছে যা আমাকে পূর্ণতা দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X