ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর টেস্টের টিকেট মূল্য প্রকাশ, যেভাবে পাওয়া যাবে 

সর্বনিম্ন ১০০ টাকায় দর্শকরা উপভোগ করতে পারবে বাংলাদেশের খেলা। ছবি : সংগৃহীত
সর্বনিম্ন ১০০ টাকায় দর্শকরা উপভোগ করতে পারবে বাংলাদেশের খেলা। ছবি : সংগৃহীত

আগামীকাল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে ইতিহাসগড়া জয় পেয়ে বাংলাদেশ দলের সামনে এখন ইতিহাসের হাতছানি। সিলেটে সাদা পোশাকে কিউইদের ১৫০ রানে হারিয়েছে টাইগাররা। এবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে হার এড়োলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে দর্শক-সমর্থকদের সামনে। আগামীকালের এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি।

হোম অব ক্রিকেটে বসে খেলা দেখতে হলে দর্শকদের সর্বনিম্ন গুণতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

এ ছাড়া ক্লাব হাউসের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটির টিকিট শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে কেনা যাবে। ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

ম্যাচের টিকিটের দাম

(১) গ্রান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা

(২) ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা

(৩) ক্লাব হাউজ- ৩০০ টাকা

(৪) নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা

(৫) ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X