ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়াজয়ী যুবাদের সাথে রাতে পাপনের ডিনার

এশিয়া কাপ জয়ী যুবাদের সঙ্গে পাপনের ডিনার আজ । ছবি : সংগৃহীত
এশিয়া কাপ জয়ী যুবাদের সঙ্গে পাপনের ডিনার আজ । ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুবাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গতকাল বাংলাদেশে ফিরেছে এশিয়াজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে বর্ণাঢ্য এক আয়োজনে তাদের বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বরণের পর আজ এশিয়া জয় করা যুবাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ডিনার করবেন।

বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, বনানীতে অবস্থিত পাঁচ তারকা হোটেল শেরাটনে যুবাদের সঙ্গে নাজমুল হাসান পাপনের নৈশভোজ হবে।

এদিকে রোববার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা।

সোমবার বিকেলে চট্টগ্রাম হয়ে সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলিরা। সেখান থেকে তাদের সংবর্ধনা দেওয়ারে জন্য নেওয়া হয় মিরপুর স্টেডিয়ামে। যেখানে ফুল দিয়ে বরণের পর ট্রফি নিয়ে আবারও ফটোসেশন হয় তাদের।

অবশ্য এর আগেও যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছিল জুনিয়র টাইগাররা। ২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ যুবাদের। এবার অবশ্য পরিকল্পনা মতোই সবকিছু হয়েছে। শ্রীলঙ্কা ও ভারতের মতো কঠিন দলকে হারিয়ে আগে থেকেই শিরোপার দাবি জানিয়ে রাখে তারা। ফাইনালে সংযুক্ত আরব আমিরাত দাড়াতেই পারেনি বাংলাদেশের সামনে। স্বাগতিকদের ১৯৫ রানে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয় করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১০

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১২

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৩

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৫

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৭

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৮

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৯

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

২০
X