ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে এমপি সাকিবের প্রথম অনুশীলন

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

গতকালই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনের জাতীয় এই নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারের জন্য গত কয়েক সপ্তাহ মাগুরায় ব্যস্ত সময় পার করেন তিনি। তবে গতকাল নির্বাচনে বড় জয়ের পরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব। আসন্ন বিপিএলের জন্য ভোট শেষেই অনুশীলনে নেমে পড়েছেন মাগুড়া-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য আপাতত নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। যার কারণে সোমবার (৮ জানুয়ারি) বিকেলে মিরপুরের মাঠে এসে হাজির হন তিনি।

মূলত অনুশীলনের জন্যই রাতে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ইনডোর স্টেডিয়ামে সাকিব ছাড়াও রয়েছেন তার কোচ নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়াও, ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আছেন।

সোমবার (৮ জানুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে সাকিব মিরপুরে আসেন । এ সময় ব্যাটিং অনুশীলনেই বেশি মনোযোগী ছিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আঙুলের চোটে ছিটকে যাওয়ার পর এই প্রথম ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন তিনি। এর আগে নির্বাচনের প্রচার চলাকালেও মাগুরায় ফিটনেস অনুশীলন বজায় রেখেছিলেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপোস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১০

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১১

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১২

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৪

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৫

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৭

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৮

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৯

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

২০
X