ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অবসরের সিদ্ধান্তে যা বলছে বিসিবি

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পুরোনো ছবি
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পুরোনো ছবি

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ড্যাশিং এই ওপেনারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট সমর্থকরা। তামিমের এ ঘোষণায় হতবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায় বলাকে ‘অপ্রত্যাশিত’ বলছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’

জালাল ইউনুস মনে করেন, তামিম ইকবাল চাইলে আরও দুবছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। তামিমকে তার সিদ্ধান্ত বদলাতে বোর্ড থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে করে তামিম জানিয়ে দেন বুধবার আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইনজুরির সঙ্গে লড়েছেন তামিম। গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। পিঠের পুরোনো চোটের কারণে খেলতে পারেননি আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টও। একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে তিনি নিজেকে শতভাগ ফিট নয় বলে দাবি করেও ম্যাচ খেলেছিলেন। যা নিয়ে সমালোচনা তৈরি হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ কড়া ভাষায় কথা বলেন তামিমকে নিয়ে। ধারণা করা হচ্ছে, এসব সমালোচনার জবাবটা তামিম দিলেন বিদায় নামক কঠিন একটা শব্দ দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১০

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৪

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৫

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৬

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৮

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৯

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২০
X