স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুব ক্রিকেটারদের ব্যাগভর্তি মদের বোতল!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের যুব ক্রিকেটারদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করেছে চণ্ডীগড় বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশটির গুজরাট রাজ্যে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। অথচ সেই গুজরাটেই নেওয়া হচ্ছিল জব্দকৃত মদ। আর এ ঘটনার তদন্ত শুরু করছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

গত বুধবার (২৫ জানুয়ারি) চণ্ডীগড়ে সিকে নাইডু ট্রফির ম্যাচ শেষে রাজকোটে ফিরছিলেন সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। বিমানে ফেরার সময় সংস্থাটির ক্রিকেটাররা ব্যাগভর্তি মদ সঙ্গে নিয়ে উঠছিলেন বলে অভিযোগ করেছে বিমান সংস্থাটি।

যুব ক্রিকেটারদের ব্যাগে মদ পাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তি সংস্থাটি জানিয়েছে, ‘চণ্ডীগড় বিমানবন্দরে মদ পাওয়ার একটা ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিষয়টি অবগত করেছেন। এই ধরনের ঘটনা অবাঞ্ছিত এবং অসহনীয়। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার নৈতিকতা এবং শৃঙ্খলারক্ষা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল এ ঘটনার বিস্তারিত তদন্ত করবে। অপরাধ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে উপর্যুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গুজরাট রাজ্যে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। পর্যটকদের কাছে বিশেষ অনুমোদন সত্ত্বেও মদ বিক্রি করা হয়। নির্দিষ্ট কিছু দোকান থেকে অনুমোদন চিঠি দেখিয়ে মদ কিনতে পারেন পর্যটকরা। তবে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারেরা কী উদ্দেশ্যে বিপুল পরিমাণ মদ নিয়ে বিমানে ওঠার চেষ্টা করেছিলেন। তা তদন্ত শেষে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X