রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটকে টানা পঞ্চম পরাজয় উপহার দিল বরিশাল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরুর আগে শিরোপার দাবিদার অন্যতম দাবিদার না হলেও ফেভারিটদের কাতারেই রাখা হচ্ছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট স্ট্রাইকার্সকে। তবে মূল আসের শুরুর পরই দেখা গেল ভিন্ন চিত্র। একের পর এক ম্যাচে হারে পয়েন্ট টেবিলের তলানিতে স্থান হয়েছে গত আসরের ফাইনালিস্টদের। এক জয়ের আশায় যখন সিলেট ভক্তরা আকূল তখন সামনে তাদের আরেক পরাজয়ের বৃত্তে থাকা দল বরিশাল। তবে বরিশালের সামনেও একই পরিণতি বরণ করতে হলো মাশরাফীর সিলেটের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৬৬ রান করেছেন আহমেদ শেহজাদ। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমেছে সিলেট।

বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম থেকেই ভুগেছে সিলেট। নিজেকে হারিয়ে খোজা ওপেনার নাজমুল হোসেন শান্ত ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার শামসুর রহমান শুভ উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৫ রান। লড়াই যা করার একাই করেছেন জাকির হাসান। ৩৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল ১৯ বলে ২২ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মোহাম্মদ ইমরান ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন।

টস হেরে ব্যাটিং নেমে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ ও মাহমুদউলাহর ঝড়ো ইনিংসে বিশাল সংগ্রহ পায় বরিশাল। ৪১ বলে ৯টি চার ও একটি ছয়ে ৬৬ রানের সর্বোচ্চ ইনিংস উপহার দেন ডানহাতি ব্যাটার। শেষ দিকে ঝড় তোলেন মাহমুদউলাহর রিয়াদ। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরির দেখা পান এই ফিনিশার। শেষ পর্যন্ত ২৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। এ ছাড়া মিরাজ ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। মুশফিক ২২ এবং সৌম্য সরকার ২০ রানের কার্যকারী ইনিংস খেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

১১

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১২

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

১৩

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

১৪

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

১৫

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

১৬

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১৭

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১৮

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১৯

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

২০
X