স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশ জুটিতে আসরের সর্বোচ্চ স্কোর কুমিল্লার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রান উৎসব করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। গুরুত্বপূর্ণ ম্যাচে উইল জ্যাকস-মঈন আলীর শতরানের জুটিতে প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা। ইংলিশ ওপেনারের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিক চট্টগ্রামকে ২৪০ রানের বিশাল টার্গেট দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ স্টেডিয়ামে ৩ উইকেটে ২৩৯ রানের পাহাড়সম সংগ্রহ করেছে কুমিল্লা। ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উইল জ্যাকস। এ ছাড়া লিটন দাস ৬০ এবং মঈন আলী ৫৩ রান করেন।

স্বাগরিকায় কুমিল্লাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বর্তমান চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে ঝোড়ো ৮৬ রান তোলে কুমিল্লা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬২ রান করে তারা। মাত্র ২৫ বলে ফিফটি করা লিটন ফিরেছেন ৬০ রানের ক্যামিওতে। ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার।

ওয়ানডাউনে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন কুমিল্লার আরেক বিদেশি ব্রুক গেস্ট। চতুর্থ উইকেটে চট্টগ্রামের বোলারদের তুলোধুনা করেন জ্যাকস-মঈন জুটি। মাত্র ৫০ বলে এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন এই ইংলিশ ওপেনার। শেষ পর্যন্ত ৫৩ বলে ৫টি চার ও ১০টি ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন জ্যাকস। এ ছাড়া মঈন আলীর ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় এ রান তোলেন বাঁহাতি ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

আজকের স্বর্ণের বাজারদর

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১০

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১১

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১২

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৩

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৪

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

১৫

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১৬

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১৮

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৯

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০
X