মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-তামিমকে পিছনে ফেললেন সৌম্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগেই টাইগার ওপেনার সৌম্য সরকারের নামের পাশে ছিল ১ হাজার ৯৪৪ ওয়ানডে রান। ৫৬ রান করলেই তিনি যোগ দিতেন ওয়ানডেতে দুই হাজার রানের এলিট ক্লাবে। সৌম্য লঙ্কানদের বিপক্ষে ৫৬ নয় করলেন ৬৮ রান। যাতে বাংলাদেশিদের মধ্যে একদিক দিয়ে তিনি হলেন প্রথমও।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন এই ওপেনার।

সৌম্য ২ হাজার রান করতে নিয়েছেন ৬৪ ইনিংসে। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে চার মেরে কাঙ্খিত সেই মাইলফলক স্পর্শ করেন। ওয়ানডে ক্যারিয়ারে ৯৭.৪৮ স্ট্রাইকরেটে এখন তার নামের পাশে আছে ২ হাজার ১২ রান। ৬৮ ম্যাচের ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

সৌম্যর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন যৌথভাবে শাহরিয়ার নাফিস ও লিটন দাসের। দুই হাজার রান করতে দুজনই সময় নিয়েছেন ৬৫ ম্যাচ। টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ২ হাজার রান পূর্ণ করেন ৬৯ ইনিংসে। তামিম ইকবাল এই মাইলফলকে পৌঁছেছিলেন ৭০ ইনিংসে।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান করার রেকর্ডটি অবশ্য ভারতীয় ওপেনার শুভমান গিলের দখলে। মারকুটে এ ওপেনার মাত্র ৩৮ ইনিংসে ব্যাট করে ২ হাজার রান পূর্ণ করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলা ২ হাজার ওয়ানডে রান করেছিলেন ৪০ ইনিংসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X