স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভালো শুরুর পর জয়কে হারানোর আক্ষেপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে রীতিমতো রান পাহাড়ে চড়ে ৫৩১ রানের বিশাল সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের রান পাহাড়ের জবাবে অবশ্য শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের তবে শেষ মুহূর্তে আক্ষেপ হয়ে থাকবে ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট বিলিয়ে দিয়ে আসা।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কানেদের ৫৩১ রানের জবাবে এক উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসান অপরাজিত আছেন ২৮ রান করে, তার সঙ্গী হিসেবে আছেন নাইটওয়াচ ম্যান তাইজুল।

রান পাহাড়ের জবাবে শেষ সেশনে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। মাহমুদুল হাসান ও জাকির হাসান মিলে সতর্কভাবে এগোচ্ছিলেন। তবে এর মধ্যেই অবশ্য সপ্তম ওভারে জাকির এলবিডব্লুর আবেদন থেকে আম্পায়ার্স কলে বেঁচে যান।

তবে বেশিক্ষণ রক্ষা হয়নি। জুটিটা ভাঙে ১৩তম ওভারে। ভেতরের দিকে আসা লাহিরু কুমারার একটা বলে বোল্ড হয়ে যান মাহমুদুল। আউট হয়েছেন ৪২ বলে ৩ চারে ২১ রান করে।

দিনের বাকি দুই ওভার তাইজুলকে নিয়ে কাটিয়ে দেন জাকির।

এর আগে ছয় ব্যাটারের অর্ধশতকে বিশ্বরেকর্ড করে ৫৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সফরকারীদের পক্ষে কুশাল মেন্ডিস করেন ৯৩ রান। এ ছাড়াও আগের টেস্টে দ্বিশতক হাঁকানো কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে অপরাজিত ৯২ রান। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান নেন সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

বিস্তারিত আসছে…

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১০

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১১

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১২

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৩

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৫

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৬

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১৭

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৮

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৯

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

২০
X