স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কী হয়েছে ম্যাক্সওয়েলের?

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটারদের একজন হিসেবেই বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে। পুরো ক্যারিয়ারজুড়েই বোলারদের তুলোধুনো করেছেন তিনি। গত বছর ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান রয়েছে তার। তবে বিশ্বকাপের পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই হার্ড হিটার ব্যাটার।

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ছিল তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে দর্শক এবং তার দল সবাইকে হতাশ করে এবারের আইপিএলে ৬ ম্যাচ খেলে সর্বসাকুল্যে ৩২ রান এসেছে ‘বিগ শো’র ব্যাট থেকে। যার মধ্যে ৩টি ম্যাচে তার রানশূন্য।

এর মধ্যে আবার গতকালের ম্যাচের ভেন্যু ছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম। শেষবার এই স্টেডিয়ামে ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন সেই ২০১ রানের অসাধারণ ইনিংস। ক্র্যাম্প নিয়ে খেলা সেই ইনিংসকে অনেকেই ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বলে আখ্যা দিয়ে থাকেন। মাসখানেক পর অবশ্য সেই ওয়াংখেড়েতে পুরোপুরি ব্যর্থ তিনি। লজ্জার এক রেকর্ডেরও অধিকারী হয়েছেন একই সঙ্গে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে এসে আউট হয়েছেন ডাক মেরে। যখন ফিরছেন তখন আইপিএলে লজ্জার এক ইতিহাসই গড়ে ফেলেছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরে সবার চেয়ে বেশি ডাক এখন তার।

অবশ্য অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি তার একার নন। সবচেয়ে বেশিবার ডাক মারার তালিকায় সঙ্গী তারই বেঙ্গালুরু সতীর্থ দীনেশ কার্তিক। সেইসঙ্গে আছেন রোহিত শর্মার মতো ক্রিকেটার। তবে একটা দিক থেকে ম্যাক্সওয়েল দুজনকেই পেছনে ফেলেছেন।

সবচেয়ে কম ম্যাচ খেলে আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য মারার রেকর্ডটি এখন তার। তিনি ১২৬ ইনিংসেই ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। ১৭ শূন্যের জন্য কার্তিক খেলেছেন ২২৬ ইনিংস আর ২৪২ ইনিংস খেলতে এসে ১৭তম ডাক পেয়েছিলেন রোহিত শর্মা।

অবশ্য শূন্যের এই রেকর্ডের চেয়েও ম্যাক্সওয়েলের চিন্তায় থাকবে কীভাবে আরসিবিকে ফর্মে ফেরানো যায়। তারকা সমৃদ্ধ দলটি টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের শেষের দিকেই অবস্থান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১১

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১২

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৪

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৫

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৬

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৭

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৮

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৯

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

২০
X