স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এতদিন পর এসে শান্ত বলছেন, প্রত্যাশা করবেন না

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বের বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতা নিয়েই দেশে ফিরে টাইগাররা। সেই বিশ্বকাপের পর লম্বা সময় পেরিয়েছে। দেশের ক্রিকেটেও এসেছে অনেক পরিবর্তন। সাকিবের জায়গায় জাতীয় দলের নেতৃত্বে এসেছেন নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগাররা। আসন্ন এই বিশ্বকাপের আগে অবশ্য সমর্থকদের প্রত্যাশা লাগামে রাখতে বললেন টাইগার অধিনায়ক।

জুনের এক তারিখে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ। প্রথম পর্ব পাড়ি দিতে তাই অনেক চড়াই-উতরাই পার হতে হবে বাংলাদেশ দলকে। যদিও প্রতিপক্ষ কঠিন তবুও আশা হারাতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। অবশ্য আশা না হারালেও দলকে নিয়ে বেশি প্রত্যাশা করার ব্যাপারেও সমর্থকদের সতর্ক করে দিলেন বাংলাদেশ দলপতি।

রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শান্ত বলেন, ‘প্রত্যেক বিশ্বকাপের আগে আমাদের নিয়ে অনেক প্রত্যাশা থাকে। এটা করব, সেটা করব, অনেক কথাবার্তা হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই।’

নাজমুল হোসেন শান্ত সমর্থকদের প্রত্যাশাগুলো নিজেদেরে মনেই রাখতে বললেন। তিনি বলেন, ‘প্রত্যাশা সবার মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। সবাই চায় আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। আসলে দরকার নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।’

তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়রা যে প্রত্যাশার চেয়ে বেশি দিবেন তাও জানিয়ে রাখলেন তিনি। শান্ত বলেন, ‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১০

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১১

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

১২

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৩

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

১৪

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

১৫

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

১৬

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

১৭

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

১৮

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১৯

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

২০
X