ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:০৪ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে জ্যোতিরা

স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত
স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ নারী দলের। সে লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে হরমনপ্রিত করের দল। এর আগে প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে স্বাগতিকদের কাছে ৪০ রানে হেরেছে সফরকারিরা। ওয়ানডে ভারতের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। এবার সিরিজে জিতে নতুন ইতিহাস গড়ার সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের।

প্রথম ম্যাচে অসুস্থ হয়ে পওয়ায় স্বর্ণা আক্তারকে এ ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে একাদশে ফিরেছেন লতা মণ্ডল। ভারত দলে এসেছে দুটি পরিবর্তন। হারলিন দেওল ও মেঘনা সিং একাদশে এসেছেন বারেড্ডি অনুশা ও পূজা বস্ত্রকরের জায়গায়।

বাংলাদেশ একাদশ নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, রিতু মনি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক, লতা মণ্ডল, সুলতানা খাতুন, রাবেয়া খান ও শারমিন আক্তার।

ভারত একাদশ হরমনপ্রিত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, প্রিয়া মুনিয়া, জেমিমা রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, আমানজত কর, স্নেহ রানা, হারলিন দেওল ও মেঘনা সিং।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X