স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির রেকর্ডে ভারতের বড় সংগ্রহ

নিজের ২৯তম শতকের পর কোহলি। ছবি : সংগৃহীত
নিজের ২৯তম শতকের পর কোহলি। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৪৩৮ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারতে । ভারতের জার্সিতে নিজের ৫০০তম ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারের ৭৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের তারকা ব্যাটার কোহলি।

ভারতের সাবেক এই অধিনায়কের টেস্ট সেঞ্চুরির জন্য দীর্ঘ অপেক্ষা কেটে গিয়েছিল গত মার্চে। এবার দেশের বাইরে টেস্ট শতরানের খরা শেষ হলো বিরাট কোহলির। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচটি রাঙিয়ে ভারতের ব্যাটিং গ্রেট বিদেশের মাঠে সাদা পোশাকে প্রায় সাড়ে চার বছর পর শতরানের স্বাদ পেলেন ।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলার কীর্তি বিরাট কোহলির আগেই ৯ জনের ছিল। তবে মাইলফলক ছোঁয়ার ম্যাচটিতে কারও সেঞ্চুরি ছিল না। গতকাল যা প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন কোহলি।

কোহলি ছাড়াও ব্যাট হাতে অবদান রেখেছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও। কোহলির আউটের পর তাদের ব্যাটিংয়ে ভারত গড়ে বড় স্কোর। সেই রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ বেছে নিল ভীষণ সাবধানী ব্যাটিংয়ে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৪১ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে জয় পেয়ে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। তাতে সিরিজটি নিজেদের দখলে নিতে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। প্রথম দিনে দলটি ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান করে। যেখানে ৮৭ রান করে অপরাজিত ছিলেন কোহলি।

দ্বিতীয় দিনে খেলতে নেমে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় সেনসেশন। শেষ পর্যন্ত ১২১ রান করে রান আউটের ফাঁদে পা দেন কোহলি। এ ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ১৪৩ বলে ৮০ রান করে জোমেল ওয়ারিকানের বলে আউট হন রোহিত।

ভারতের প্রথম ইনিংসে ৫৭ রান করেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। ৬১ রান করেছেন রবীন্দ্র জাদেজা, ৫৬ রান করেছেন রবীচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিকান ও কেমার রোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X