স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১১:১৫ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

কিউইদের বিপদে ফেলে শেষ আটে উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেমিফাইনালে খেলা সম্ভাব্য চার দলের একটি হিসেবে ধরা হচ্ছিল নিউজিল্যান্ডকে। তবে ২০২১ সালের আসরের রানার্সআপ দলটি সেমিফাইনাল দূরে থাক এখন পরের রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে এখন অলৌকিক কিছুর আশায় বসে আছে কেইন উইলিয়ামসনের দল।

অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে শেষ আট নিশ্চিত করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৩ জুন) ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। এই হারের ফলে কিউইদের বিদায় একপ্রকার নিশ্চিত।

২০২১ এর রানার্সআপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবার তাই গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও পরের ম্যাচে হেরেছে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক দলটি।

প্রথমে ব্যাট করে উইন্ডিজদের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে কিউইদের ইনিংস। তাতে ১৩ রানের জয়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতের পর চতুর্থ দল হিসেবে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

১৫০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। দ্রুত উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে কিউইরা। ৫০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ভালো শুরু করা ফিন অ্যালেন ২৩ বলে ২৬ রান করে জোসেফের বলে আউট হন। আর কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন ফিরেন মাত্র ১ রানে।

এরপর অবশ্য গ্লেন ফিলিপস একা লড়াইয়ের চেষ্টা করেন। তবে ৪০ রানের বেশি করতে পারেননি তিনি। তার বিদায়েই ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের।

শেষ ওভারে ৩৩ রানের প্রয়োজনের মধ্যে ১৯ রান তুলেন স্যান্টনার। ফলে ১৩ রানে হারতে হয় ক্রিকেটের ভদ্রলোকদের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। গুদাকেশ মতি তার ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক উইন্ডিজ। তবে শেষ দিকে শেরফেন রাদারফোর্ডের ৩৯ বলে ২ চার এবং ৬ ছক্কার মারে ৬৮ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা। দুর্দান্ত এই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার উঠেছে রাদারফোর্ডের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X