স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ইমার্জিং এশিয়া কাপ

ভারতকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

ভারতের উইকেট শিকারের পর পাকিস্তান দলের উল্লাস। ছবি : সংগৃহীত
ভারতের উইকেট শিকারের পর পাকিস্তান দলের উল্লাস। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান ‘এ’ দল। শিরোপা নির্ধারণী ফাইনালে ভারতকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ হারিসের পাকিস্তান।

রোববার (২৩ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে টস হেরে মিডলঅর্ডার ব্যাটার তাইয়েব তাহির ঝোড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে পাকিস্তান। ভারত ‘এ’ দল ২২৪ রানে অলআউট হয়ে যায়।

৩৫৩ রানের বিশাল লক্ষ্যমাত্রার জবাব দিতে নেমে দুর্দান্ত সূচনা পায় ভারত ‘এ’ দল। দুই ওপেনার অভিষেক শর্মা ও সাই সুদর্শন ৬৪ রান এনে দেন। ব্যক্তিগত ২৯ রানে সুদর্শন ফিরে যান। দলীয় ৮০ রানের সময় আউট হন নিকিন জোসে। তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান সংগ্রহ করেন ধূল-অভিষেক জুটি। তবে অভিষেকের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ধূলের দল। শেষ পর্যন্ত ২২৪ রান সংগ্রহ করতে পারে ভারত ‘এ’ দল। পাকিস্তানের পক্ষে সুফিয়ান মুকিম ৩টি এবং আরশাদ ইকবাল, মোহাম্মদ ওয়াসিম ও মেহরান মুমতাজ ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুব এবং শিহাবজাদা ফারহানে দারুণ শুরু পায় পাকিস্তান। দুজনে ১২১ রানের জুটি গড়েন। ৫৯ রান করে আইয়ুব সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সিহাবজাদা ৬৫ রানে আউট হন। ইউসুফ ৩৫ রানে রায়ান পরাগের বলে ফিরে যাওয়ার ৪ রানের ব্যবধানে কাসিম আকরাম এবং মোহাম্মদ হারিস ফিরে যায়। ১৮৭ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে আরেকবার ভারতের বিপক্ষে অলআউট হবার সম্ভাবনা জাগে।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে তাইয়েব তাহির-মোবাসির খান ১২৬ রান সংগ্রহ করেন। এরই সঙ্গে ভারতের বিপক্ষে বিশাল রান লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় পাকিস্তান ‘এ’ দল। তাহির মাত্র ৭১ বলে ১২ চার ও ২ ছয়ে ১০৮ রান করেন। মোবাসির ৩৫ রান করেন। ভারতের পক্ষে রিয়ান পরাগ ও রাজবর্ধন ২টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X