স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

অজিদের হারিয়ে শান্তদের নিয়ে টিকে রইল আফগানরা

অজিদের হারিয়ে আফগানদের উল্লাস। ছবি : সংগৃহীত
অজিদের হারিয়ে আফগানদের উল্লাস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচের ফলের উপর নির্ভর করছিল অনেক কিছু। এ ম্যাচে আফগানদের হারে ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হতো। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হতো বাংলাদেশ-আফগানিস্তানের।

তবে সুপার এইটের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপের টিকে থাকলেন আফগানরা। একই সঙ্গে বেঁচে রইল বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রোববার (২৩ জুন) সকালে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করে আফগানরা। জবাবে ১২৭ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। ফলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২১ রানের ঐতিহাসিক জয় পায় রশিদ খানের দল।

এর আগে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও অজিদের চাপে ফেলেছিল রশিদ-নবীরা। ২৯২ রানের টার্গেটে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে চোট নিয়ে ব্যাট করে ডাবল সেঞ্চুরি তুলে সাবেক চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল।

এবার চোখ রাঙাছিল তার ব্যাট। তবে তেমনটা হতে দেননি আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব। ব্যক্তিগত ৫৯ রানে ডানহাতি এই ব্যাটারকে থামিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।

এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ অন্য অজি ব্যাটাররা। মাত্র ৫৬ রানে শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান অধিনায়ক মিচেল মার্শের। আফগানদের পক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গুলবাদিন নাইব। এ ছাড়া নাভেন উল হকের শিকার ৩ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং ১১৮ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জার্দান। দুজনই তুলে নেন অর্ধশতক। গুরবাজ ৬০ ও ইব্রাহিম ৫১ রানে আউট হন। অজিদের পক্ষে প্যাট কামিন্স ৩ ও অ্যাডাম জাম্পার শিকার ২ উইকেট।

আফগানদের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার এইটের গ্রুপ ওয়ান এখন উন্মুক্ত। চার দলেরই সুযোগ রয়েছে সেমিতে খেলার। তবে দুই জয়ে খানিকটা এগিয়ে ভারত। আর টানা দুই হারের বাংলাদেশের জন্য সেমির পথটা বেশ কঠিন।

গ্রুপ ওয়ানের শেষ দুই ম্যাচে ২৪ জুন ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ২৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। রোহিতরা অজিদের কাছে হারলে আর শান্তরা রশিদের বিপক্ষে জিতলে, সেমিতে খেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। অবশ্য এর জন্য নেট রান রেট বিবেচিত হবে। আর শান্তদের নেট রান রেটের অবস্থা খুব বাজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X