স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা জানাল মায়ামি

ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে যাচ্ছেন মেসি। ছবি : সংগৃহীত
ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে যাচ্ছেন মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির নেতৃত্বে আরও একটি শিরোপা দিয়ে কোপা আমেরিকা শেষ করেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরেছেন আলবিসেলেস্তেরা। তবে আমেরিকাতেই রয়ে গেছেন মেসি।

মূলত পায়ের ইনজুরির কারণে দলের সঙ্গে আর্জেন্টিনায় জাননি আলবিসেলেস্তেদের অধিনায়ক। তাকে ছাড়াই স্বল্পপরিসরে দেশের মাটিতে শিরোপা উৎসব করে ডি মারিয়া-লাউতারোরা।

গত সোমবার (১৭ জুলাই) ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। সব ধরনের পরীক্ষার পর সেই ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি।

এতে সুখবর দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএম) ক্লাবটি। ডান পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাত পেলেও অপারেশনের প্রয়োজন পড়ছে না আর্জেন্টাইন কিংবদন্তির।

তবে পুরোপুরি সুস্থ হতে লম্বা সময় লাগবে বলে জানিয়েছে তার ক্লাব। কতদিন খেলার বাইরে থাকবেন তা নির্দিষ্ট করে জানায়নি দলটি। সূচি অনুযায়ী আগামী ১০ দিনে ৩টি ম্যাচ খেলতে হবে ইন্টার মায়ামিকে।

গত সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হয় কোপার ৪৮তম আসরের ফাইনাল। সে ম্যাচের ৩৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্রাকেলে ডান পায়ে আঘাত পান মেসি। প্রাথমিক চিকিৎসার পর আবারও মাঠে ফেরেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে একই জায়গায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ডাগআউটে ফিরে কাঁদতে দেখা যায় মেসিকে।

ম্যাচের অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম আসরের শিরোপা জেতে আর্জেন্টিনা। পরে সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসব করেন তিনি।

সোমবারের ফাইনালের পর দেশে ফিরেছেন অনেকে। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পায়ের ইনজুরি এবং পরিবারকে সময় দেওয়ার জন্য আমেরিকাতেই রয়ে গেছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনায় যাননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও।

ইনজুরি নিয়ে সময়টা ভালো কাটছে মেসির। পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বকনিষ্ঠ ছেলে সিরোর সঙ্গে দুপুরের খাবারের সময়ের একটি ছবি পোস্ট করেন মেসি। কিছুদিন বিশ্রামের পর শুরু হবে তার পুর্নবাসন প্রক্রিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X