স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকে আবারও ফিরছে ‘মেসি ক্যাম’

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরেই এবার আবারও সাজছে একটি বিশেষ সম্প্রচার। আগস্টের ২ তারিখ ইন্টার মায়ামি ও নেকাক্সার মধ্যকার লিগস কাপ ম্যাচে শুধুই মেসিকে ফলো করবে ‘মেসি ক্যাম’—এমনই ঘোষণা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।

এটি হবে সম্পূর্ণ টিকটক-ভিত্তিক লাইভস্ট্রিম, যেখানে পুরো ম্যাচজুড়ে কেবল মেসির গতিবিধি দেখানো হবে। ভক্তদের মোবাইল ফ্রেন্ডলি অভিজ্ঞতার জন্য সম্প্রচারটি হবে ভার্টিক্যাল ফরম্যাটে এবং এতে থাকছে বিশেষ গ্রাফিক্সও।

২০২৪ সালের অক্টোবরেও এমন একটি ‘মেসি ক্যাম’ টিকটকে চালু করেছিল এমএলএস, যেটি মেসির প্লে-অফ অভিষেকের সময় প্রচারিত হয়। ওই লাইভস্ট্রিমে দর্শকসংখ্যা ছাড়িয়েছিল ৬৪ লাখ! অ্যাপলের দাবি অনুযায়ী, সেটিই ছিল তাদের ইতিহাসে সর্বাধিক দেখা খেলা।

২০২৫ মৌসুমে এমএলএস এমন মোট চারটি এরকম মেসি ক্যাম সম্প্রচারের পরিকল্পনা করছে। এবার নেকাক্সার বিপক্ষে এটি হতে যাচ্ছে তার প্রথম।

এমএলএস মিডিয়া বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সেট বেকন জানিয়েছেন, ‘ভক্তসংখ্যা বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। অ্যাপলে সব কিছু থাকলেও, মানুষকে বিভিন্ন মাধ্যমে টেনে আনার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘তারা যেভাবে চায়, সেভাবেই যেন মেসিকে উপভোগ করতে পারে—আমরা সেই পথই দেখাচ্ছি।’

ইন্টার মায়ামি জুলাই ৩০ তারিখ লিগস কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আটলাসের। এরপর ২ আগস্ট খেলবে নেকাক্সার বিপক্ষে, যেখানে থাকবে এই আলোচিত ‘মেসি ক্যাম’। ৬ আগস্ট গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা খেলবে পুমাসের বিরুদ্ধে।

তবে এর আগেই কিছুটা শঙ্কার মেঘও। অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও জর্দি আলবার বিরুদ্ধে শাস্তির মুখে পড়তে পারে ইন্টার মায়ামি। ২৬ জুলাই সিনসিনাটির বিপক্ষে ম্যাচে তাদের অনুপস্থিতি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে যে কোনো সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X