স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ডেভিড লুইজ। ‍ছবি : সংগৃহীত
ডেভিড লুইজ। ‍ছবি : সংগৃহীত

নিজের সেরা সময়ে ব্রাজিলের অন্যতম তারকা ফুটবলার ছিলেন ডেভিড লুইজ। ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের পর আদালত ওই নারীর জন্য সুরক্ষা আদেশ দিয়েছেন।

জানা যায়, ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায় খেলার সময় ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিল লুইজের। সেই নারী অভিযোগ করেন, ফোর্তালেজায় থাকতে লুইজ ইনস্টাগ্রামে তাকে হুমকি দেন। ব্রাজিলের গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারীর নাম ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা। তিনি একজন সমাজকর্মী।

বারবারোসা পুলিশের কাছে অভিযোগ করেন, ফোর্তালেজায় খেলার সময় লুইজের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ সময় তিনি ব্রাজিলের এই ফুটবলারের কাছ থেকে হুমকি পেয়েছেন। পুলিশের অভিযোগের পরদিন আদালতে নিজের সুরক্ষা চেয়ে আবেদন করেন বারবারোসা।

ভুক্তভোগী নারীর আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা জানান, লুইজ এবং বারবারোসা ইনস্টাগ্রামে কথাবার্তা বলতেন। হুমকিও সেখানেই দেওয়া হয়েছে। একটি বার্তায় লুইজ লিখেন, ‘তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করতে পারি। আমার লোক আছে। তারা জানে বর্তমানে তুমি কোথায় আছো। আর আমার কিছুই হবে না। এগুলো মুছে দাও।’

এ বিষয়ে সাবেক চেলসি ডিফেন্ডারের জনসংযোগ দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘যেহেতু এটি একটি বিচারিক গোপনীয়তার অধীনে থাকা মামলা, তাই খেলোয়াড় জনপরিসরে কোনো মন্তব্য করবেন না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X