স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

হোঁচট খেল জার্মানি, জয়ের আনন্দে বাছাইপর্ব শুরু স্পেনের

স্লোভাকিয়ার কাছে হেরেছে জার্মানি ।  ‍ছবি : সংগৃহীত
স্লোভাকিয়ার কাছে হেরেছে জার্মানি । ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হোঁচট খেল জার্মানি। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা ২-০ গোলে হেরে গেছে স্লোভাকিয়ার কাছে। আর এ হার তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযানে শুরুর দিকেই বড় ধাক্কা দিলে। অন্যদিকে, বুলগেরিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্পেন।

২০১০ বিশ্বকাপ খেলা স্লোভাকিয়া ডেভিড হানকো আর ডেভিড স্ট্রেলেকের গোলে এগিয়ে যায়। জার্মানির রক্ষণভাগের একের পর এক ভুল কাজে লাগিয়ে দুই গোল তুলে নেয় স্বাগতিকরা। আর ম্যাচে ফেরার কোনো উপায় খুঁজে পায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির পরাজয়ের দিনে জয়ের দেখা পেয়েছে স্পেন। সোফিয়ায় বৃহস্পতিবার রাতে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের অনায়াস জয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করল লুইস দে লা ফুয়েন্তের দল।

মিকেল ওয়ারসাবালের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। প্রথমার্ধেই শেষ গোলটি করেন মিকেল মেরিনো। ‘ই’ গ্রুপের ম্যাচটিতে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রাখতে পারে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্পেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X