সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

জব্দ ডলার। ছবি : কালবেলা
জব্দ ডলার। ছবি : কালবেলা

সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। এদিন সকাল ৯টার দিকে ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল এ বিশেষ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে তেতুলতলা নামক স্থানে মার্কিন ডলার ভারতে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়।

একপর্যায়ে সীমান্তের দিকে যাওয়া এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, অভিযানে আটক ডলারের সিজার মূল্য বাংলাদেশি টাকায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০। উদ্ধারকৃত টাকা আদালতের নির্দেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অবৈধ মুদ্রা পাচার রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X