বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

ম্যাচগুলোর কিছু খন্ডচিত্র। ছবি : সংগৃহীত
ম্যাচগুলোর কিছু খন্ডচিত্র। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগের শনিবারের (২৭ সেপ্টেম্বর) রাত ছিল অঘটন আর দুর্দান্ত পারফরম্যান্সে ভরপুর। অঘটনের শিকার হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। তবে ঠিকই বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

লিভারপুলকে শেষ মুহূর্তে হারাল প্যালেস

শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে ক্রিস্টাল প্যালেসের এডি এনকেটিয়াহর শটে যেন থমকে যায় লিভারপুল। প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ ধরে অপরাজিত থাকা আর্নে স্লটের দলের জয়রথ শেষ হলো ক্রিস্টাল প্যালেসের মাঠে। ম্যাচের শুরুতেই ইসমাইলা সার গোল করে এগিয়ে নেন প্যালেস। এরপর অ্যালিসনের নৈপুণ্যে প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের।

বিরতির পর পাল্টা আক্রমণে ওঠে লিভারপুল। তবে গোলরক্ষক ডিন হেন্ডারসনের অসাধারণ সেভে ফিরেছেন গ্র্যাভেনবার্শ ও ভার্টজ। অবশেষে ৮৭ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল সমতায় ফেরে। কিন্তু যোগ করা সপ্তম মিনিটে এনকেটিয়াহর শটে নাটকীয় জয় নিশ্চিত হয় প্যালেসের। এ হারে টেবিলের শীর্ষস্থান না হারালেও শঙ্কায় পড়েছে লিভারপুল।

চেলসিকে স্তব্ধ করল ব্রাইটনের রোমাঞ্চ

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে দাপট দেখায় চেলসি। রিস জেমসের ক্রসে হেডে গোল করেন এঞ্জো ফার্নান্দেজ। তবে ৫৩ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় ট্রেভো চালোবাহকে। সেই মুহূর্ত থেকেই খেলার মোড় ঘুরে যায়।

শেষ দিকে বদলি হিসেবে নেমেই ড্যানি ওয়েলবেক সমতায় ফেরান। এরপর যোগ করা সময়ে ম্যাক্সিম ডে কুইপার হেডে গোল করে এগিয়ে নেন ব্রাইটন। নবম মিনিটে আবারও ওয়েলবেক গোল করলে ব্রিজে শুরু হয় নিস্তব্ধতা। ৩–১ ব্যবধানে জিতে ব্রাইটন উঠে এসেছে দশম স্থানে, আর চেলসি নেমে গেছে সপ্তমে।

হলান্ডের জোড়া, সিটির দাপুটে জয়

অন্যদিকে এতিহাদে প্রতিপক্ষ বার্নলি শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে বিরল দৃশ্য দেখা যায়—বার্নলির ফরাসি ডিফেন্ডার ম্যাক্সিম এস্তেভ দুই–দুইটি আত্মঘাতী গোল করেন!

প্রথমে দারুণ এক ভলিতে গোল করেন মাতেউস নুনেস। এরপর এস্তেভের আত্মঘাতী গোল সিটির লিড বাড়ায়। শেষ দিকে জ্বলে ওঠেন হলান্ড। ৯০ ও ৯৩ মিনিটে পরপর দুই গোল করে নরওয়েজিয়ান স্ট্রাইকার নিশ্চিত করেন সিটির ৫–১ গোলের দাপুটে জয়।

এই ফলাফলে শীর্ষে থাকা লিভারপুলকে চাপের মুখে ফেলেছে প্যালেস, যারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ব্রাইটন তাদের ছন্দ ফিরে পেয়েছে, আর ম্যানচেস্টার সিটি স্পষ্ট করে দিয়েছে—শিরোপা দৌড়ে এখনো তারা বড় ফেভারিট। প্রিমিয়ার লিগ তাই আবারও তৈরি করেছে এমন এক সপ্তাহান্ত, যেখানে নাটকীয়তা, বিস্ময় আর শ্বাসরুদ্ধকর লড়াই মিলেমিশে একাকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X