কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জমিয়তের শোক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক প্রকাশ করেন।

তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃদ্বয় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে।

তারা আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে ভবিষ্যতের জন্য কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল শিল্প-প্রতিষ্ঠান, আবাসন ও বাণিজ্যিক এলাকায় ফায়ার সেফটি নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X