স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাতিল হতে পারে আর্জেন্টিনার ভারত সফর!

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

চলতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াননি মেসি, পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে তাকে নামাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাই আর্জেন্টিনার ভক্তরা মেসিকে দেখার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী আন্তর্জাতিক বিরতি পর্যন্ত। অবশ্য জাতীয় দলের হয়ে তার পরের সফর ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা—নভেম্বরে নির্ধারিত ভারত সফর হয়তো বাতিলই হয়ে যেতে পারে!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে আর্জেন্টিনা ইতিমধ্যেই একটি প্রীতি ম্যাচের জন্য আফ্রিকায় অ্যাঙ্গোলার বিপক্ষে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে সফরের দ্বিতীয় ম্যাচ, যেটি মূলত ভারতের মাটিতে আয়োজনের কথা ছিল, সেটিও এখন আফ্রিকায় সরিয়ে নেওয়ার চিন্তা চলছে।

দলের ভেতরের সূত্রের বরাত দিয়ে তারা জানায় সেই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে মরক্কো, কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। এই ম্যাচই হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ড্রয়ের আগে শেষ প্রস্তুতি।

এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি মাঠে না নামায় স্কালোনি জানিয়েছিলেন—ওটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। “মেসি খেলেনি আমার সিদ্ধান্তে,” বলেছেন আর্জেন্টিনা কোচ। মূল উদ্দেশ্য ছিল মেসিকে বিশ্রাম দেওয়া, যাতে ইন্টার মায়ামির হয়ে MLS-এর শেষ ধাপের লড়াইয়ে তিনি পুরোপুরি ফিট থাকেন।

অর্থাৎ ক্লাব মৌসুম শেষে আবার যখন মেসি জাতীয় দলে ফিরবেন, তখন তাকে দেখা যেতে পারে আফ্রিকার মাঠে, ভারতের বদলে।

তাই এখন প্রশ্ন একটাই—ভারত সফর কি তবে বাতিলই হয়ে যাচ্ছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X