কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কর্ম ভিসা কমিয়ে দিচ্ছে ইউরোপের এক দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা কমিয়ে দিচ্ছে ইউরোপের এক দেশ। ফলে ইউরোপে গমনেচ্ছুক অভিবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) হওয়ায় অনেকে এটিকে উন্নত দেশে স্থায়ী হওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে এশিয়া ও ভারতীয় উপমহাদেশের দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ আরও কমে যাচ্ছে।

২০১৩ সাল থেকে ইইউ সদস্য রাষ্ট্র হয় ক্রোয়েশিয়া। ২০২৩ সাল থেকে ইউরো ও শেনজেন অঞ্চলের সদস্য হয় রাষ্ট্রটি। এতে বিদেশি কর্মীদের কাছে দেশটির চাহিদা বেড়ে যায়। আর তাতে সায় দিয়ে আসছিল ক্রোয়েশিয়া সরকার।

কিন্তু ২০২২ সালের পর প্রথমবারের মতো ক্রোয়েশিয়ায় বিদেশী কর্মীদের জন্য জারি করা ওয়ার্ক পারমিটের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম ৯ মাসে ১ লাখ ৩৬ হাজার ২০০ জনেরও কম পারমিট দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪% হ্রাস পেয়েছে।

যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে বছরের শেষ নাগাদ মোট পারমিটের সংখ্যা ১ লাখ ৮০ হাজারের নিচে নেমে আসতে পারে, যা গত বছর ২ লাখ ৬ হাজারের বেশি ছিল।

তিন বছর ব্যাপক হারে বিদেশিদের সুযোগ দেওয়ার পর এই পতন আসে। ওয়ার্ক পারমিটের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি থেকে হঠাৎ কমায় অভিবাসীদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। দেশটির নতুন নিয়ম, প্রধান শিল্পে চাহিদা কম এবং ক্রোয়েশিয়ার স্থানীয় চাকরির বাজারে পরিবর্তনের ফলে কর্মী ভিসা কমছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ক্রোয়েশিয়া বিদেশিদের জন্য, পারমিট প্রদান এবং নিয়োগ সংস্থাগুলোর নিবিড় পর্যবেক্ষণের জন্য নতুন আইন কার্যকর করেছে। আপডেট করা আইন অনেক ক্ষেত্রে কঠোর। এই পরিবর্তনগুলোর লক্ষ্য হলো, এমন একটি ব্যবস্থাকে স্থিতিশীল করা যা দ্রুত সম্প্রসারিত হয়েছিল এবং শ্রম শূন্যতা পূরণ করেছিল।

এই পতনের আরেকটি কারণ হলো, দেশটিতে অবকাঠামো নির্মাণের হার কমেছে। স্থানীয় চাকরির বাজারে দক্ষ কর্মী খোঁজা হচ্ছে। গত কয়েক বছরে দেশটিতে গমনকারী শ্রমিকদের বেশির নেপাল, ভারত ও ফিলিপাইনের মতো ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে এসেছে। তখন অদক্ষ শ্রমিকদের উচ্চ চাহিদা তৈরি হওয়ায় সরকারও ওয়ার্ক পারমিট বাড়িয়েছিল। কিন্তু নিয়োগ কর্তারা এখন অদক্ষ শ্রমিক নিয়ে খুব একটা আগ্রহী নয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১০

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১১

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১২

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৩

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৫

শোকেরও ছুটি নেই

১৬

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৭

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৮

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৯

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

২০
X