স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দল বদলের আলোচনায় থাকছেন যারা!

এনগোলো কন্তে (বায়ে) এবং কিলিয়ান এম্বাপ্পে। ছবি সংগৃহীত
এনগোলো কন্তে (বায়ে) এবং কিলিয়ান এম্বাপ্পে। ছবি সংগৃহীত

কাগজে-কলমে ২০২৩-২৪ মৌসুমের দলবদল শুরু হবে ১ জুলাই। এর মধ্যে দল চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল মেসি ও করিম বেনজেমা। ফরাসি তারকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদ। আর মেসি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মায়ামিতে যাওয়ার।

যেহেতু আনুষ্ঠানিকভাবে দলবদল শুরু হয়নি, তাই সামনে ঘটতে পারে অনেক কিছুই। নিশ্চিত-অনিশ্চিতের মাঝামাঝিও দাঁড়িয়ে আছেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে বড় নাম কিলিয়ান এমবাপ্পে। দল ছাড়ার ঘোষণা দিলেও আসছে মৌসুমে পিএসজিতে থাকতে চান তিনি। তবে পিএসজিই তাকে রাখবে না। কারণ এই মৌসুমে তাকে বিক্রি করে বড় অঙ্কের অর্থ রোজগার করতে চায় তারা। অন্তত বেশ কয়েকটি ফরাসি গণমাধমের দাবি এমনই।

গনজালো রামোসের কথা নিশ্চিয়ই মনে আছে। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দিয়ে এই স্টাইকারকে খেলান পর্তুগালের কোচ। বেনফিকায় খেলা এই স্টাইকার এবার নিতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডেও রোনালদোর জায়গা।

সদ্য শেষ হওয়া মৌসুমে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার সিটি। ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয় করা ইংলিশ ক্লাবের দুজন ফুটবলার আছেন দলবদলের আলোচনায়। একজন অধিনায়ক ইলকায় গুন্দোয়ান, আরেকজন কাইল ওয়াকার। সিটির সঙ্গে গুন্দোয়ানের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩০ জুন। গুঞ্জন রয়েছেন জার্মান তারকা যাচ্ছেন বার্সেলোনায়।

গুন্দোয়ানের পাশাপাশি সিটি ছাড়ার প্রবল সম্ভাবনা কাইল ওয়াকারের। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দিতে পারেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। এদিকে এ বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে এডেন হ্যাজার্ডের। এরই মধ্যে ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করেছে দুপক্ষ। গত সপ্তাহে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। শোনা যাচ্ছে তুরস্কের ক্লাবে যোগ দিতে পারেন তিনি।

গুঞ্জন আছে স্প্যানিশ তারকা আলভারো মোরাতাকেও নিয়ে। ইতালিয়ান সংবাদমাধ্যম বলছে অ্যাতলেতিকো মাদ্রিদের মোরাতাকে পেতে আগ্রহী জুভেন্টাস ও এসি মিলান। যদিও মার্কা বলছে, তাকে দলে নিতে চায় সৌদি আরবের ক্লাব আল তাউন। এ জন্য স্প্যানিশ তারকাকে বছরে পাঁচ কোটি ইউরো বেতনও দিতে প্রস্তুত।

সৌদি আরবের আল ইত্তিহাদে যাওয়ার কথা আছে চেলসির এনগোলো কান্তের। বছরে ১০ কোটি ইউরোয় দুই বছরের চুক্তি নাকি ঠিকঠাকও। তবে মেডিকেল পরীক্ষাসহ প্রাসঙ্গিক কিছু কারণে সেটা এখনো বাস্তবায়িত হচ্ছে না। এরপরও কান্তের সৌদি যাওয়া একপ্রকার নিশ্চিতই বলা যায়।

চেলসি ছাড়তে চাইছেন ম্যাসন মাউন্ট। এই মিডফিল্ডারের জন্য চার কোটি পাউন্ড প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তা প্রত্যাখ্যান করেছে চেলসি। পরে তা বাড়িয়ে পাঁচ কোটি পাউন্ডের নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

গোলপোস্টের নিচে নির্ভারযোগ্য কাউকে খুঁজছে ম্যানইউ। ডেভিড ভিয়ার ওপর আর আস্থা রাখতে পারছেন না এরিক টেন হাগ। এভারটনের জর্ডান পিকফোর্ডকে আনতে চান ডাচকোচ। তার জন্য সাড়ে চার কোটি পাউন্ডের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ম্যানইউ।

দলবদলের বাজারে অনেক কিছুই ঘটবে কিংবা ঘটবে না। আগামী দিনগুলোতে চলবে নানা জল্পনাকল্পনা, নানা গুঞ্জন। তবে কোনটা সত্যি হবে, কোনটা হবে না, সেটির জন্য অপেক্ষা করতে হবে দলবদলের মৌসুমের শেষ দিন পর্যন্তই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X