স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলারদের জন্য বাফুফের অর্থ পুরস্কার ঘোষণা

বেঙ্গালুরুতে ঈদের নামাজ পড়ার পর বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। ছবি : সংগৃহীত
বেঙ্গালুরুতে ঈদের নামাজ পড়ার পর বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। রাকিব-মোরছালিনের দূর্দান্ত গোলে সেমির টিকিট নিশ্চিত করে লাল-সবুজরা। তাই ফুটবলারদের অসামান্য নৈপুণ্যের জন্য বিশাল অঙ্কের টাকা বোনাস ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের সেমিফাইনালে নিশ্চিত করায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ৫০ লাখ টাকার বোনাস ঘোষণা করেছেন। এ ছাড়া আগামী ১ জুলাই সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে জিততে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস পাবে জামাল ভূঁইয়ারা।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। বাফুফে সভাপতি মহোদয় ইতোমধ্যে রাকিব-মোরছালিনদের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন। তবে বাংলাদেশ দল যদি ফাইনাল খেলতে পারে, তাহলে আরও ৫০ লাখ টাকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এই বোনাস ঘোষণা জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে আরও বেশি ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস আমাদের।’

২০০৯ সালে সর্বশেষ সাফের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। বারবার সেমিফাইনালের কাছে গিয়েও ব্যর্থতায় ফিরে আসে লাল-সবুজ বাহিনী। গতকাল বুধবার ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়ে বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে। ক্যাবরেরার শিষ্যদের এমন দাপুটে জয়ের দিনে আনন্দিত সবাই। সঙ্গে বাফুফেও অনেক খুশি। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও শিরোপার মঞ্চে পৌঁছানো হয়নি লাল-সবুজ দলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X