স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ফুটবলার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলার মধ্যে ফুটবলের অবস্থান অনেক পরে। ফুটবলকে মার্কিনিরা ডাকে ‘সকার’। রাগবি, বেসবল, বাস্কেটবল ও আইস হকির দেশে কোনো ফুটবলারকে জনপ্রিয় খেলোয়াড় হতে পারা কষ্টসাধ্য ব্যাপার। আর সেই কঠিন কাজটি করে দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রে ক্রীড়াবিদদের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন মেসি। আর সেই সঙ্গে নতুন এক রেকর্ডও গড়লেন ইন্টার মায়ামি অধিনায়ক। দেশটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে সব ক্রীড়াবিদকে ছাড়িয়ে গেলেন অষ্টম ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ফুটবলার হিসেবে জনপ্রিয় খেলোয়াড নির্বাচিত হলেন ফুটবল মহাতারকা।

স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি (এসএসআরএস) পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির জরিপে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মেজর লিগ সকার (এমএলএস) তারকা মেসি। সংস্থাটির গত ৩০ বছরের ইতিহাসে প্রথম ফুটবলার হয়ে জনপ্রিয়তার শীর্ষস্থান দখলে নিলেন মায়ামি অধিনায়ক।

‘এসএসআরএস’ সংস্থাটির জরিপে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়াবিদের তালিকায় রাজত্ব ছিল বাস্কেটবল তারকাদের। ১৯৯৫ সাল থেকে দীর্ঘদিন রাজত্ব নিজের কাছে রেখেছিলেন কিংবদন্তি মাইকেল জর্ডান। এ ছাড়া কোবি ব্রায়ান্ট, স্টেফ কারি, লেব্রন জেমসদের মতো তারকারা শীর্ষ ক্রীড়াবিদ ছিলেন।

বাস্কেটবলের বাইরে গলফে টাইগার উড এবং আমেরিকান ফুটবল খেলোয়াড় পেইটন ম্যানিং ও টম ব্রাডি জনপ্রিয় ক্রীড়াবিদ ছিলেন। তবে প্রথমবার কোনো ফুটবলার হিসেবে জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন মেসি। অবশ্য মার্কিন মুল্লুকে ফুটবল (সকার) নামে পরিচিত।

মেসির মতো এমএলএসের জনপ্রিয় ক্লাবের তাকমা অর্জন করেছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে পেছনে ফেলে সেরা ক্লাব হয়েছে ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাবটি। রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারানো হেরনদের প্রতিপক্ষ সেই লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। আগামী ২৬ ফেব্রুয়ারি জনপ্রিয় ক্লাবের মর্যাদা নিয়ে গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবেন মেসি-সুয়ারেজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X