স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবার নিয়ে মায়ামির সুপার মার্কেটে মেসি

পরিবার নিয়ে মায়ামির সুপার মার্কেটে  লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
পরিবার নিয়ে মায়ামির সুপার মার্কেটে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা কিংবা বার্সেলোনায় লিওনেল মেসির জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তাই পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে বাজারঘাট বা সুপার মার্কেটে যাওয়া আর্জেন্টাইন তারকার জন্য ছিল খুব কঠিন কাজ। জনতা ছেঁকে ধরত তাকে। ভক্তদের সেলফির দাবি মেটাতে রীতিমতো হিমশিম খেতে হতো তার দেহরক্ষীদের।

মায়ামিতে তা নেই। সে জন্য শান্তিতে বাজারঘাট বা সুপার মার্কেটে কেনাকাটা করতে পারছেন মেসি। গত বুধবার পরিবারসহ মায়ামিতে পাড়ি জমান তিনি। ইন্টার মায়ামির সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি তার। তবে বড় অনুষ্ঠানের মাধ্যমে সময়ের সেরা তারকাকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয়ও করিয়ে দেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দলটি।

এর আগে মায়ামিতে সব গুছিয়ে নিতে আর্জেন্টাইন মহাতারকা সংসারের জিনিসপত্র কিনতে নিজেই গিয়েছিলেন সুপার মার্কেটে। এ সময় তার সঙ্গে ছিলেন তিন সন্তান—থিয়াগো, মাতেও ও চিরো। সেখানে ঝুড়ি নিয়ে মেসির ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস কেনার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি দেখে আন্দাজ করে নেওয়া যায়, মায়ামিতে এরই মধ্যে মানিয়ে নিতে শুরু করেছেন তিনি।

মায়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেসি। জানান ইউরোপ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেও তার খেলায় কোনো পরিবর্তন আসবে না। মেসি বলেন, ‘দলবদলের সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। আমি নতুন চ্যালেঞ্জের মোকাবিলা আগ্রহী এবং প্রস্তুত আছি। মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছি, তবে লড়াকু মানসিকতা এবং আমার খেলায় কোনো পরিবর্তন আসবে না। যেখানেই থাকি না কেন নিজের জন্য এবং ক্লাবের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে কেন্দ্র করে আগামী ১৬ জুলাই নিজেদের মাঠে মেজর আনভেইলিং ইভেন্ট নামে এই অনুষ্ঠান করতে যাচ্ছে ইন্টার মায়ামি। সেদিন ক্লাবটির সমর্থকদের সামনে অনুষ্ঠানিকভাবে উপস্থিত হবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। আর এই মুহূর্তের জন্য মুখিয়ে আছেন মেসি, ‘একটা সময় আমাকে নিয়ে অনেক সমালোচনা হতো। বেশিরভাগ মানুষ আমাকে আর আমাদের দল নিয়ে নেতিবাচক কথা বলত। আমরা কোপা আমেরিকা কাপ জিতলাম। এরপর বিশ্বকাপ। আমাদের সম্পর্কে তাদের ধারণার পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো সমালোচনা হয় না।’

এখন পর্যন্ত মেসি-ইন্টার মায়ামির চুক্তি ব্যাপারে কিছু খোলাসা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২১ জুলাইয়ের আগে আনুষ্ঠানিক চুক্তি করবে দুপক্ষ। কারণ, ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে আর্জেন্টাইন অধিনায়কের। গণমাধ্যমের খবর ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি হতে পারে মেসি। তবে সবকিছু জানা যাবে, আনুষ্ঠানিক চুক্তির পর!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১০

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১১

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৩

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৫

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৭

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৮

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৯

আজকে স্বর্ণের বাজারদর

২০
X