মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন ধাপ উন্নতিতে ১৮৯ এ বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০০৯ সালের পর এ ভারতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেরা চারে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। দুর্দান্ত লড়াইয়ে অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে পৌঁছাতে পারেনি জামাল ভূঁইয়ার দল। তবে ঠিকই ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়নশিপের আগে ১৯২ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। সাফের সেমিফাইনালে ওঠার পুরস্কার স্বরূপ তিন ধাপ এগিয়েছে জামাল ভূঁইয়ারা।

সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দারুণ খেলায় ২ দশমিক ৯৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৮৮৯ দশমিক ৫ রেটিং পয়েন্ট নিয়ে সাফ মিশন শুরু করেছিল বাংলাদেশ। বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২ দশমিক ৪৪। শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পাওয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের।

বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার মাত্র একটি দেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ঘরের মাঠে সাফের শিরোপা জয়ী ভারত এক ধাপ এগিয়ে ৯৯ নম্বরে আছে। ফিফার নিষেধাজ্ঞা পাওয়া শ্রীলঙ্কা ২০৪ নম্বরে অবস্থান করছে।

বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই নম্বরে আছে ফ্রান্স। তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X