ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া স্থাপনায় ভাড়ার নৈরাজ্য, ব্যবস্থা নিতে মাঠে উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান ভাড়া ইস্যুতে রীতিমতো পুকুর চুরি হচ্ছে। অতীতে বিভিন্ন সময় ভাড়া পুনর্নির্ধারণের কথা শোনা গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) আকস্মিকভাবে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ভাড়া পুনর্নির্ধারণের কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় এক হাজার দোকান রয়েছে। দোকানগুলো প্রতি স্কয়ার ফিটের বিপরীতে এ ক্রীড়া স্থাপনার মালিকানা সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভাড়া হিসেবে পায় ২৬ টাকা। অথচ যারা বর্তমানে দোকানে ব্যবসা পরিচালনা করছেন, প্রতি স্কয়ার ফিটের জন্য তাদের গুনতে হচ্ছে ২১৭ থেকে ২২০ টাকা! বর্তমান দোকানি ও এনএসসির মধ্যে রয়েছে কয়েক স্তরের মধ্যস্বত্বভোগী। এ সিন্ডিকেট ভাঙতে অতীতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল বটে, কাজের কাজ হয়নি। এ যাত্রায় আদৌ কিছু হবে কি না সময়ই বলবে!

বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা ৫৪ নম্বার দোকানের ভাড়ার কাগজপত্র দেখতে চান। তাৎক্ষণিকভাবে কোনো কাগজ দেখাতে পারেননি দোকানে থাকা লোকজন। তারা জানান, সময় দিলে কাগজপত্র দেখানো যাবে। পরবর্তী সময়ে দোকানে থাকা কর্মীরা মোবাইল ফোনে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলছিলেন, ‘এক ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে কাগজপত্র পাঠান। অন্যথায় এনএসসি থেকে এসে দোকানে তালা দিয়ে যাবে।’

বেশকিছু দোকান পরিদর্শনের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমে কথা বলেন। বিভিন্ন ক্রীড়া স্থাপনার দোকান ভাড়া ইস্যুতে চলমান নৈরাজ্য সম্পর্কে তিনি বলছিলেন, ‘সরকারি খাতায় স্কয়ার ফিট ভাড়া ২৬ টাকা। আমি প্রাথমিকভাবে যে তথ্য পেলাম, তাতে (বর্তমানে দোকানগুলো থেকে) ২১৭-২২০ টাকা স্কয়ার ফিট ভাড়া নেওয়া হয়। অতিরিক্ত ভাড়া কোথায় যায়, কার কাছে যায়—এটা আমাদের খুঁজে বের করতে হবে। এগুলোর সঙ্গে মন্ত্রণালয় ও এনএসসির কেউ জড়িত কি না খতিয়ে দেখব।’

এ সময় ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘এখানে এক হজারের মতো দোকান আছে, অন্য স্টেডিয়ামগুলোতেও আমাদের দোকান রয়েছে। সেগুলোও আমরা খতিয়ে দেখব। ২৬ টাকা স্কয়ার ফিট ভাড়া মান্ধাতা আমলের। সেটা কোনো স্ট্যান্ডার্ডেই পড়ে না।’ সবকিছু খতিয়ে দেখে নতুন করে ভাড়া নির্ধারণের ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। অতিরিক্ত অর্থ ক্রীড়া কর্মকাণ্ডে ব্যবহার করা হবে বলে জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায়, ‘প্রাথমিকভাবে আমরা একটা সার্ভে করে নতুন করে বাজার ব্যবস্থা অনুযায়ী ভাড়া নির্ধারণ করব। দ্রুততম সময়ের মধ্যে এ কাজ বাস্তবায়ন করা যায় কি না খতিয়ে দেখব। অতিরিক্ত অর্থ এনএসসিতে যাবে, সেটা ক্রীড়া উন্নতির জন্য কীভাবে ব্যবহার করা যায়, সেদিকে আমাদের নজর থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

১০

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১১

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১৩

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৪

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৫

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৬

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৮

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৯

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

২০
X