ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কাবাডির ফাইনালে সেনাবাহিনী ও পুলিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুনিয়র সার্ভিসেস কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী ৬৪-২২ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিসকে। দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ ৩৮-৩৩ পয়েন্টে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে।

আগামীকাল শনিবার (৩১ মে) আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

পল্টনের কাবাডি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের শুরুতে ফায়ার সার্ভিস প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও সেনাবাহিনীর কৌশলের সঙ্গে তাল মেলাতে পারেনি দলটি। প্রথমার্ধে দুটি লোনা পায় সেনাবাহিনী। বিরতির আগে অধিনায়ক আকাশ চন্দ্র রায় সুপার রেইড করে তিন পয়েন্ট নেন।

প্রথমার্ধে ২০ পয়েন্ট লিড নেয় সেনাবাহিনী (৩০), ফায়ার সার্ভিসের সংগ্রহ ছিল ১০ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে সেনাবাহিনী। ৬৪-২২ পয়েন্টের জয়ের ম্যাচে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক আকাশ চন্দ্র রায়।

দ্বিতীয় সেমিফাইনাল জমে উঠলেও সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ পুলিশ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে নৌবাহিনী। দারুণ জমে ওঠে ম্যাচ। কিন্তু পুলিশের বাধা টপকানোর জন্য সে লড়াই যথেষ্ট ছিল না। সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের রবিউল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X