কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপের গ্রুপ কলিং ফিচারে বিরাট পরিবর্তন

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সারা বিশ্বে জনপ্রিয়। পারিবারিক থেকে অফিসিয়াল তথ্য আদান-প্রদানে এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থাটি। এবার গ্রুপ কলিং ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ।

এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে গ্রুপের সব সদস্যের কাছে রিং হতো। কিন্তু এবার আর তা হবে না। এবার লিঙ্ক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলে।

কেউ গ্রুপ কলিংয়ের জন্য একটি লিংক তৈরি করলে সেটায় ক্লিক করেই বাকি সদস্যরা গ্রুপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। ফলে যেকোনো সময় চাইলেই সদস্যরা জয়েন করতে পারবেন। এতে কোনো জটিলতা নেই বললেই চলে। যদিও বছর দুয়েক আগেই কলের ক্ষেত্রে লিঙ্কের ফিচার এনেছিল। তবে আপডেটের ফিচারে ব্যবহারকারীরাই লিঙ্ক তৈরি ও তা গ্রুপে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিওকল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের অ্যাফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X