কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোন ছাড়া এখন একদিনও কল্পনা করা কঠিন। অফিসের কাজ, পড়াশোনা, খবর দেখা, বিনোদন—সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এই নির্ভরতার সঙ্গে আসে এক অবিচ্ছেদ্য অভ্যাস—প্রতিদিন ফোন চার্জে বসানো। অনেকেই ভাবেন, প্রতিদিন চার্জ দিলে কি বিদ্যুৎ বিল বাড়ে? মাস শেষে কি এর জন্য বাড়তি খরচ গুনতে হয়? আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চান—একবার ফোন চার্জ দিলে আসলে কত টাকা খরচ হয়?

বিশেষজ্ঞরা বলছেন, ফোন চার্জ দিতে বিদ্যুৎ খরচ হয় অতি সামান্য। এতটাই কম যে মাসিক বা বার্ষিক বিদ্যুৎ বিলে এর প্রভাব প্রায় নেই বললেই চলে।

একটি সাধারণ চার্জারের শক্তি সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে হয়ে থাকে। ৫ ওয়াটের চার্জার সাধারণত ধীরগতির এবং ১৮ থেকে ২০ ওয়াটের চার্জার বেশ দ্রুত গতির হয়। এসব চার্জারে ফোন সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ১ থেকে ২ ঘণ্টা, যা নির্ভর করে ফোনের ব্যাটারি ক্ষমতা ও চার্জারের শক্তির ওপর।

একবার চার্জ দিতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

ধরা যাক আপনি ১০ ওয়াটের একটি চার্জার ব্যবহার করছেন এবং ফোন চার্জ দিতে সময় নিচ্ছে ২ ঘণ্টা। তাহলে খরচ = ১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা = ০.০২ ইউনিট (১ ইউনিট = ১০০০ ওয়াট-ঘণ্টা)। এর মানে হলো, ফোনটি একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়।

সুতরাং প্রতিদিন একবার ফোন চার্জ দিলে যদি ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তবে বছরে খরচ হবে ০.০২ × ৩৬৫ = ৭.৩০ ইউনিট। এদিকে যদি বিদ্যুতের ইউনিট প্রতি দাম ধরা হয় ১০ টাকা, তাহলে বছরে ফোন চার্জ দিতে খরচ পড়বে মাত্র ৭৩ টাকা।

বিদ্যুৎ বিল বাঁচাতে করণীয়

ফোন চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন। কারণ, ফোন না থাকলেও চার্জার প্লাগ ইন থাকলে বিদ্যুৎ খরচ হয়। পুরোনো চার্জার না ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন দক্ষ চার্জার ব্যবহার করুন। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের সাশ্রয় চাইলেও ফোন চার্জিং নিয়ে অত ভাবনার প্রয়োজন নেই। বরং অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবহারে সতর্ক হলেই বিদ্যুৎ বিল কমবে উল্লেখযোগ্যভাবে।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট আজ, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X