কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের সক্ষমতা বৃদ্ধির তাগিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএসসিপিএলসির যে সক্ষমতা রয়েছে তার সম্পূর্ণ কাজে লাগাতে হবে। প্রয়োজনে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। প্রতিষ্ঠানের নিয়োগে অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিএসসিপিএলসির কর্মকর্তারা উপদেষ্টাকে সাবমেরিন ক্যাবলস ৬ এর সংযোগ এবং এর ফলে বাংলাদেশ কী কী সুবিধা পাবে সেই বিষয়গুলো অবহিত করেন। ১৪টি দেশের ১৬টি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবলস- ৬ এ সংযুক্ত থাকবে যার মেয়াদকাল ২০৪৫ সাল পর্যন্ত বলেও তারা উপদেষ্টাকে অবহিত করেন ।

পরিদর্শনকালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১০

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১১

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১২

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৩

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৪

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৫

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১৬

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৭

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৮

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৯

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

২০
X