কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে অদৃশ্য বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সাররা : তথ‍্যপ্রযুক্তি লেখক রাহিতুল

সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম। ছবি : সংগৃহীত

ফ্রিল্যান্সাররা বাংলাদেশে এক ‘অদৃশ্য বিপ্লব’ সাধন করেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর জিপি হাউসে (গ্রামীণফোন সদর দপ্তর) আয়োজিত গ্রামীণফোন একাডেমির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফ্রিল্যান্সারদের অবদানের কথা উল্লেখ করে তাদের জন্য দেশে অনুকূল পরিবেশ তৈরি এবং সরকারের পক্ষ থেকে অধিকতর সুবিধা প্রদানের ওপর তিনি জোর দেন।

রাহিতুল ইসলাম বলেন, সারা দেশে ফ্রিল্যান্সাররা নীরবে-নিভৃতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই রেমিট্যান্স যোদ্ধাদের আরও বেশি সুবিধা দিয়ে দেশে ধরে রাখার অনুকূল পরিবেশ তৈরি করা অপরিহার্য। সরকারের উচিত তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা এবং সমাধানে উদ্যোগী হওয়া।

দেশের মেধাবী ফ্রিল্যান্সার বা উদ্যোক্তারা যখন বিদেশে পাড়ি জমান, তখন তা অত্যন্ত পীড়াদায়ক বলে উল্লেখ করে তিনি বলেন, এই মেধাগুলোকে দেশেই ধরে রাখতে হবে। ফ্রিল্যান্সারদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারলে দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আসবে এবং তারা কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবেন। তারা শুধু নিজেরাই সফল হননি, অনেক তরুণের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং তারা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে গ্রামীণফোন একাডেমির উদ্যোগের প্রশংসা করে রাহিতুল ইসলাম বলেন, গ্রামীণফোনের এই একাডেমি একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মতো গ্রামীণফোন এই একাডেমির মাধ্যমে দেশের তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে দক্ষ করে তোলার বিশাল সুযোগ কাজে লাগাতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও শক্তিশালী করবে।

গ্রামীণফোন একাডেমির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ, প্রথম আলোর হেড অব বিজনেস এবিএম জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব বিজনেস তাজদীনসহ গ্রামীণফোন একাডেমি ও গ্রামীণফোনের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X