কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন? আসল রহস্য জেনে নিন

সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন? আসল রহস্য জেনে নিন

মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। আর এই ফোন ছাড়া যোগাযোগ যেমন অসম্ভব, তেমনি ফোনটিও পুরোপুরি অচল হয়ে যায় একটি ক্ষুদ্র প্লাস্টিকের টুকরো ‘সিম কার্ড’ ছাড়া। তবে, অপরিহার্য সিম কার্ডটিকে একটু খেয়াল করে দেখলে চোখে পড়ে ছোট্ট এক রহস্য, কার্ডটির এক কোনা কাটা। প্রযুক্তি ব্যবহারের এই যুগে আমরা ফোন বদলাই, সিম বদলাই, নেটওয়ার্ক বদলাই—কিন্তু সিম কার্ডের এই কাটাটি বদলে না। তাই প্রশ্ন জাগে,কী দরকার এই কাটার? এর সঙ্গে কি শুধুই ডিজাইনের সম্পর্ক, নাকি ভেতরে লুকিয়ে আছে প্রযুক্তিগত গভীর কোনো রহস্য? চলুন, বিষয়টি একটু খুলে বলা যাক—

সিম কার্ডের কোনা কাটা থাকায় আসল উদ্দেশ্য

সিম কার্ডের সম্পূর্ণ নাম ‘সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’। এই মডিউলের ভেতরেই থাকে ব্যবহারকারীর নেটওয়ার্ক-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য। কার্ডটিকে ভুলভাবে মোবাইলে বসানো হলে ডিভাইস সিম চিনতে পারবে না, নেটওয়ার্কও পাওয়া যাবে না।

সেই ভুল ঠেকাতেই সিম কার্ডের একটি নির্দিষ্ট কোনা কেটে দেওয়া হয়, যেন ব্যবহারকারী সহজেই বুঝে ফেলতে পারেন কোন দিকে সেট করতে হবে। এদিকে মোবাইলের সিম ট্রের নকসাটিও এমনভাবে বানানো হয়, যাতে সিম কার্ডটি শুধুমাত্র একটা নির্দিষ্ট অবস্থানেই ফিট হয়। সহজ কথায় কোনা কাটা থাকার প্রধান লক্ষ্য হলো, ব্যবহারকারী যেন বিভ্রান্ত না হন এবং সঠিকভাবে সিম সেট করতে পারেন।

টেকনিক্যাল নিরাপত্তার জন্যও জরুরি

সঠিকভাবে সিম ঢোকানো না হলে ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার সিম ট্রে বা চিপের সাথেও সমস্যা তৈরি হতে পারে। আর কোনা কাটা থাকার কারণে ফোনের হার্ডওয়্যার সিমকে সঠিকভাবে ‘অরিয়েন্ট’ করতে পারে এবং ডিভাইসের নিরাপত্তাও বজায় থাকে।

আন্তর্জাতিক মানদণ্ডে ঠিক করা নকশা

ISO- অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তরফে সিম কার্ডের নকশা ঠিক করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই সিমের আকৃতি এমন করা হয়ে থাকে। এক কোনা কাটার বিষয়ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই ঠিক করা। যাতে যে কোনো সংস্থার ফোনেই ব্যবহার করা যায়।

তবে সবকিছুর মূলে প্রধান লক্ষ্য সাবক্রাইবার স্বচ্ছন্দবোধে। তাঁদের যাতে সিম সেট করতে কোনওরকম সমস্যা না হয়, সে কারণে এটিকে একটি চিহ্নও বলা যায়। অতিরিক্ত ভাবনা চিন্তা ছাড়া সকলেই সহজে সিম সেট করতে পারেন ফোনে। নেটওয়ার্ক এবং ডিভাইসের নিরাপত্তাও সুনিশ্চিত হয়।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১০

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১২

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৩

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৪

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৫

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৬

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৭

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৮

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৯

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

২০
X