কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন হাজার কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ছবি : সংগৃহীত

২০২৩ সালের শেষ ছয় মাসে ২ হাজার ৯৪৩টি কনটেন্ট সরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ। পুলিশ এবং বিচারবিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসব অনুরোধ করা হয়েছে।

সরকারের সমালোচনা ক্যাটেগরিতে সর্বোচ্চ ৫২ শতাংশ কনটেন্ট সরানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কনটেন্টের সিংহভাগই গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও। ২ হাজার ৯০৯টি ভিডিও কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তবে সরকারের এসব অনুরোধের ৫৮ দশমিক ৬ শতাংশে ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি গুগল। সম্প্রতি স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১১ সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এ ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল।

২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব কনটেন্ট সরাতে সবথেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি্ (ডিএস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থাও কনটেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে।

সবচেয়ে বেশি ইউটিউব থেকে কনটেন্ট সরানোর অনুরোধ করা হয়েছে। এরমধ্যে একটি গোয়েন্দা সংস্থার সুনাম নষ্টের অভিযোগে একটি ভিডিও সরানোর অনুরোধ করে গুগল। তবে জনস্বার্থ এবং আদালতের বৈধ আদেশ না থাকায় ভিডিওটি সরায়নি গুগল। এ ছাড়াও বিটিআরসি জুয়ার প্ল্যাটফর্ম হওয়ার অভিযোগ এনে গুগল প্লে-স্টোর থেকে আটটি অ্যাপ বন্ধের অনুরোধ করে। গুগল বিটিআরসি’র অনুরোধ রক্ষা করে অ্যাপগুলো প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলে।

সর্বাধিক ৩১০টি অনুরোধ এসেছে সরকারের সমালোচনার কারণে যা মোট অনুরোধের ৫২ শতাংশ। মানহানির কারণে হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৫টি অনুরোধ। এরপরেই রয়েছে পণ্য বা সেবা, প্রতারণা, ধর্মীয় বিষয়সহ প্রায় ১০টি কারণ।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে মোট ১২ হাজার ৫৬৯টি কনটেন্ট সরাতে তিন হাজার ৭৬৬টি অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X