কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে ভারত-যুক্তরাজ্যের ফোনালাপ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি। ছবি : সংগৃহীত

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। বাংলাদেশের চলমান এ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি।

এই ফোনালাপে বাংলাদেশ ছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এস জয়শঙ্কর।

এক্স পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোনকল পেয়েছি। আমরা বাংলাদেশ ও সার্বিকভাবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও তার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ফোনকলের বিষয়টি নিশ্চিত করেন।

তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আলোচনায় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য স্থান পেয়েছিল কি না, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নজিরবিহীন গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে এখনো তিনি ভারতেই রয়েছেন।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন। এখন তার সম্ভাব্য গন্তব্যের তালিকায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে।

এদিকে গত বুধবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা এখনো যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। আগামী কিছুদিন তিনি দিল্লিতেই থাকবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X