কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৯:১৫ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির

পুতিনের দুই পাশে সের্গেই শোইগু ও জেনারেল ভ্যালেরি জেরাসিমোভ। ছবি : সংগৃহীত
পুতিনের দুই পাশে সের্গেই শোইগু ও জেনারেল ভ্যালেরি জেরাসিমোভ। ছবি : সংগৃহীত

রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল ভ্যালেরি ও সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

আজ (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, শোইগু এবং গ্যারিসমভ দু’জনই যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তারা সাধারণ মানুষের চরম ক্ষতি ডেকে এনেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে অন্তত ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দু’জনকে দায়ী করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন বিচারকরা।

সের্গেই শোইগু ও ভ্যালেরি জেরাসিমোভসহ এ নিয়ে রাশিয়ার মোট আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত।

এদিকে, আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেছেন, শোইগু এবং গেরাসিমভকে ব্যক্তিগতভাবে দায়ী করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আইসিসির এই আদেশের বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশটি হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যও নয়। মস্কো বারবার বলেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হলেও বেসামরিক ইউক্রেনীয় এবং বেসামরিক অবকাঠামোকে তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৫১ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষ হতাহত হলেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X