কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্র সৈকতে এলোপাতাড়ি গুলি-বোমা, নিহত ৩২

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

সোমালিয়ায় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা এবং বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ৩২ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর। শনিবার (৩ আগস্ট) সকালে স্থানীয় পুলিশ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী মোগাদিশুর ব্যস্ততম সমুদ্র সৈকতে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটনানো হয়। একই সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

পরে বাইরে থেকে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী আনা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে চার হামলাকারীর মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে একজন গ্রেপ্তার এড়াতে এবং হামলার পরিকল্পনার অংশ হিসেবে তার দেহে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন। আর বাকি আরেকজনকে জীবিত গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য। এ গোষ্ঠীটি আল কায়েদার অনুসারী। দক্ষিণ ও মধ্য সোমালিয়া গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। তারা প্রায় ২০ বছর ধরে জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

দেশটির পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। আহত-নিহতরা সৈকতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। চারপাশ থেকে আর্তনাদ ভেসে আসছিল। কে কাকে ডাকছে তা বোঝা মুশকিল ছিল। সৈকতে পড়ে থাকা কে জীবিত আর কে মৃত তা চিহ্নিতে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তবে বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী বসবাসে নতুন নিয়ম, ফি নির্ধারণ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১০

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১১

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১২

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৩

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৪

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৬

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৭

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৮

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

২০
X