কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

শরণার্থীবোঝাই নৌকায় আগুনে পুড়ে নিহত ৫০

ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই নৌকা। ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই নৌকা। ছবি: সংগৃহীত

লিবিয়ার উপকূলে ৭৫ শরণার্থীবোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (এইওএম)। খবর আলজাজিরা

জাতিসংঘের অভিবাসন সংস্থা মঙ্গলবার জানিয়েছে, জীবিতদের মধ্যে ২৪ জনকে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে। এইওএম এক্স পোস্টে জানিয়েছে, সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।

গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে ৮৬ জন নিহত হয় এবং এতে নিখোঁজ হয় ডজনখানেক মানুষ।

গত বছর সমুদ্রপথে ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। আইওএম জানিয়েছে, এ রুটটি শরণার্থীদের জন্য মৃত্যুর উপত্যকা হিসেবে পরিণত হয়েছে।

আফ্রিকার দেশ লিবিয়াতে প্রায় ৮ লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী রয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটি থেকে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য অভিবাসীদের কাছে একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে।

গাদ্দাফির শাসনামলে তেল সমৃদ্ধ এই দেশটিতে অনেক আফ্রিকান অভিবাসী কাজের সন্ধানে যেতেন। কিন্তু তার পতনের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সহিংসতা বেড়েছে।

গত আগস্টে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ান দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া গত জুনে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ৬০ জন নিখোঁজ হয়।

অধিকার গোষ্ঠী ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। যার মধ্যে রয়েছে-ধর্ষণ, চাঁদাবাজি ও মারধর।

এনজিওগুলো জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার ফলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X