বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের কাছে নতি স্বীকার করল সিরিয়া

সুয়েইদা সিটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সিরিয়ার ট্যাংক। ছবি :  সংগৃহীত
সুয়েইদা সিটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সিরিয়ার ট্যাংক। ছবি : সংগৃহীত

ইসরায়েলের কাছে নতি স্বীকার করে সিরিয়ার বাহিনী দক্ষিণ সীমান্তের কাছে ড্রুজ এলাকায় মোতায়েনরত ভারী অস্ত্র প্রত্যাহার করে নিয়েছে। দেশটির কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সিরিয়া ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণ থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে।

সিরিয়া বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সমঝোতা করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে।

ইসরায়েল দাবি করে আসছে, দেশের দক্ষিণে ইসরায়েল সীমান্তের কাছাকাছি এলাকা অসামরিকীকরণ করতে হবে। এ নিয়ে বাদানুবাদে দামেস্কেও বোমা হামলা করে তেলআবিব। এ ছাড়া ড্রুজ এলাকায় অভ্যন্তরীণ সংঘাত উসকে দেওয়ার ঘটনাও ঘটে। চতুর্মুখী বিপদে সঙ্গীহীন হয়ে পড়ে সিরিয়া। শেষমেশ ইসরায়েলের দাবিই পূরণ হচ্ছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সুয়েইদা থেকে সিরিয়ার ট্যাংক সরিয়ে নেওয়ার ছবি প্রকাশ করে এএফপি। কোনো কর্মকর্তা প্রকাশ্যে মুখ না খুললেও ছবিটি ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার সত্যতা নির্দেশ করে।

ইসরায়েলি হস্তক্ষেপের ফলে দক্ষিণে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এবং জর্ডান-সমর্থিত রোডম্যাপের অংশ ছিল এই অস্ত্র প্রত্যাহার। একজন সিরিয়ার সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, ওই এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ার বাহিনী দক্ষিণ সিরিয়া থেকে তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করেছে। সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরও জানান, সহিংসতার পর প্রায় দুই মাস আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল।

দামেস্কের একজন কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রত্যাহার দেশের দক্ষিণে রাজধানীর বাইরে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) পর্যন্ত বিস্তৃত ছিল।

নেতানিয়াহু আগস্টে বলেছিলেন, তার দেশ দক্ষিণ সিরিয়ায় একটি অসামরিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য আলোচনায় নিযুক্ত রয়েছে। ড্রুজ অঞ্চলে এবং সীমান্তের কাছাকাছি সিরিয়ার সামরিক বাহিনীর তৎপরতা তিনি মেনে নেবেন না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X